1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঝিনাইদহে ভেজাল কৃষি ভিটামিন জব্দ ও ধ্বংস

সৌভিক পোদ্দার:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 147 Time View

সৌভিক পোদ্দার:

ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে কৃষিতে ব্যবহৃত গ্লোবাল কোম্পানী লিমিটেডের ২৩ কার্টুন ভেজাল পিজিআর নামের ভিটামিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা রোডের নারিকেল হাটের জালাল ট্রেডার্স নামের একটি সার ও কীটনাশক দোকানে অভিযান চালিয়ে ভেজাল পণ্য জব্দ করে উপজেলা কৃষি বিভাগ। কৃষিতে ব্যবহারের ভেজাল পিজিআর নামের এ ভিটামিনটি দীর্ঘদিন ধান, পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের বৃদ্ধি জন্য ব্যবহার হয়ে আসছে। পরে জব্দকৃত এ ভেজাল পণ্যটি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড সিরাজুস সালেহীনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, কৃষি বিভাগ সারাদেশে ফসলের গ্রোথ ভিটামিন রেগুলেটর বা পিজিআর নামের পন্যের উপর পরীক্ষা চালিয়ে ২০টি ভেজাল পণ্য পেয়েছে। যার মধ্যে গ্লোবাল কোম্পানী লিমিটেডের পিজিআর রয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড সিরাজুস সালেহীনের উপস্থিতিতে শৈলকুপা বাজারে অভিযান চালিয়ে জালাল ট্রেডার্স নামের সার কীটনাশকের দোকান থেকে ২৩ কার্টন ভেজাল পিজিআর জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ১৩৮ বোতল ভেজাল ভিটামিন। পরে জব্দকৃত এ পণ্যগুলো পৌর ভবনের পিছনে গর্তের মধ্যে সম্পূর্ণরুপে ধ্বংস করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ