1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে অভিযান চালিয়ে ম্যাজিক জাল ধ্বংস

মো.হাসমত উল্লাহ:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 172 Time View

মো.হাসমত উল্লাহ:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চায়নার তৈরি রাক্ষুসে ম্যাজিক জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গত (২৬শে মে)২০২৫ইং সোমবার বিকেলে চলবলা ইউনিয়ন পারঘাট, চন্দ্রপুর ইউনিয়নের হরোরাম সতী নদীতে রাক্ষসী ম্যাজিক জাল বসিয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ও ডিমওয়ালা মা মাছ নিধন করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

অভিযানে নদী থেকে ০৯ টি (প্রায় ১ হাজার হাত) চায়না ম্যাজিক জাল উদ্ধার ও উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত এবং সন্ধায় উপজেলার চাপারহাট বাজারে অভিযান পরিচালনা করে আরো ৭০ পিস নতুন কারেন্ট জাল উদ্ধার করেন। পরে জব্দকৃত সকল অবৈধ কারণ জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত এসব জাল পরিবেশ ও মাছের জীবনচক্রে মারাত্মক হুমকি বলে জানান তারা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, এই অভিযান সবসময় অব্যাহত থাকবে। এ ধরনের রাক্ষুসে জাল ব্যবহার না করতে জনসাধারণের প্রতি অনুরোধ করেন।
মোবাইল কোর্ট অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সাইয়েদুল মোফাচ্ছালীন,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কালীগঞ্জ লালমনিরহাট। ফরিদুল ইসলাম, পুলিশ, আনসার, ও চলবলা ইউনিয়ন পরিষদের সদস্য সহ আরো অনেক। উপজেলা প্রশাসনের এই অভিযানে জনসাধারণ ব্যাপক সন্তোষ প্রকাশ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বেঁচে থাকবে দেশীয় মাছ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ