1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নীলফামারী ডিমলায় ভিডাব্লিউবি অতিরিক্ত ছয় মাসের চাল পেয়ে খুশি উপকারভোগীরা

মোহাম্মদ আলী সানু:
  • Update Time : Tuesday, May 27, 2025,
  • 161 Time View

মোহাম্মদ আলী সানু:

নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে ভিডাব্লিউবি (VGD/WB) কর্মসূচির উপকারভোগীরা অতিরিক্ত ছয় মাসের চালের মধ্যে পাঁচ মাসের চাল একযোগে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

সরকারবিরোধী আন্দোলনের কারণে গত জুলাই-আগস্ট থেকে এই কর্মসূচির কার্যক্রম স্থগিত ছিল। পরবর্তীতে মানবিক বিবেচনায় বর্তমান সরকার অতিরিক্ত ছয় মাসের চাল বরাদ্দ দিলে সম্প্রতি তার পাঁচ মাসের চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমটি ২৪ মে পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আতিকুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বাবু সুবাস চন্দ্র রায়সহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।

চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। উপকারভোগী সেরিনা আক্তার বলেন, “অনেক দিন পর চাল পেয়ে খুব ভালো লাগছে, পরিবারে এখন একটু সাচ্ছন্দ্য আসবে।”
ফাতিমা বলেন, “এই সহায়তা আমাদের মতো গরিব মানুষের জন্য আশীর্বাদ।”
রিক্তা জানান, “যেখানে আমরা না খেয়ে থাকার উপক্রম হয়েছিলাম, সেখানে এই চাল এখন অনেক বড় সহায়তা।”
সালমা ও মর্জিনা বেগম বলেন, “সরকারকে ধন্যবাদ জানাই, বাকি এক মাসের চালও যেন সময়মতো পাওয়া যায়, সেটাই আমাদের চাওয়া।”

ডিমলা উপজেলার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অতিরিক্ত বরাদ্দের বাকি এক মাসের চাল আগামী জুন মাসে বিতরণ করা হবে বলে পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা সরকারের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে নিয়মিত চাল বিতরণের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ