1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে

শেখ মারুফ হোসেন:
  • Update Time : Monday, May 26, 2025,
  • 122 Time View

শেখ মারুফ হোসেন:

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল তিনি বলেন, “সরকারি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে মানুষ এখন ঘরে বসেই জমির খাজনা পরিশোধসহ নানা ধরনের ভূমি সেবা পাচ্ছেন।তবে সাধারণ জনগণকে আরও সচেতন ও অংশগ্রহণমূলক করে তুলতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। আমাদের লক্ষ্য—ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.জুয়েল হোসেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান,বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন,বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন (ভূমি) সহকারী  কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মোঃ জালাল উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ,সুধীর কৃষ্ণ,মোঃ আব্দুর রহমান,মোঃ রেজাউল ইসলাম প্রমূখ। উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ী,সুশীল সমাজের প্রতিনিধি ও গুণীজনেরা।মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮ টি স্টলে সাধারণ জনগণের জন্য ভূমি উন্নয়ন কর প্রদান,জমির খতিয়ান, নামজারি, মৌজা ম্যাপ ও সার্ভে সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এ সেবা মেলা আগামী তিন দিনব্যাপী চলবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ