1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনা রেঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি

এস এম নুর ইসলাম:
  • Update Time : Sunday, May 25, 2025,
  • 146 Time View

এস এম নুর ইসলাম:

খুলনা বিভাগীয় ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম মহোদয়ের তদারকি কার্যক্রম

ঈদুল আযহার মতো একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা রেঞ্জ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ গ্রহণ করেছেন।

ঈদ উপলক্ষে হাট-বাজারে নিরাপত্তা জোরদার:
পশুর হাট, মার্কেট ও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে।

জাল টাকা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা:
জাল টাকা শনাক্তকরণে বিশেষ মনিটরিং, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মোবাইল টিম কাজ করছে।

গোয়েন্দা নজরদারি বৃদ্ধি:
সম্ভাব্য অপরাধ নিয়ন্ত্রণে সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে তৎপর রয়েছেন।

ডিআইজি মহোদয়ের সরেজমিন পরিদর্শন:
ডিআইজি মহোদয় খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা ও থানার অধীনে থাকা গরুর হাট ও গুরুত্বপূর্ণ বাজারগুলো পরিদর্শন করেছেন। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।

ঈদের দিন ও পূর্ববর্তী দিনগুলোতে বিশেষ ডিউটি পরিকল্পনা:
ঈদের জামাত, কোরবানির স্থান ও যানবাহন চলাচলে যাতে শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

ডিআইজি মহোদয়ের নেতৃত্বে খুলনা রেঞ্জ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ – “জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনে আমরা সবসময় সজাগ ও সক্রিয়।”
সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক!

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ