1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

ডিমলায় ইউনিয়ন পরিষদ মাঠ ভরাট করে দৃষ্টান্ত স্থাপন ইউপি সদস্য রফিকুলের

মোহাম্মদ আলী সানু:
  • Update Time : Saturday, May 24, 2025,
  • 175 Time View

মোহাম্মদ আলী সানু:

নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চত্বরে মাঠ ভরাট করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম নামাজি।

দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের মাঠটি ছিল নিচু ও জলাবদ্ধতায় ভোগা। ফলে ইউনিয়ন পর্যায়ের যেকোনো সরকারি কার্যক্রম, সভা কিংবা সামাজিক অনুষ্ঠান আয়োজনে এলাকাবাসীকে ভোগান্তিতে পড়তে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম নিজ উদ্যোগে খাবি খা কর্মসূচির সহায়তায় মাঠটি ভরাট করেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, “ইউনিয়ন পরিষদ মাঠটি আমাদের জনগণের। এটি শুধু অফিস নয়, বরং ইউনিয়নের মানুষের মিলনস্থল। তাই এটি সচল ও ব্যবহার উপযোগী রাখা আমাদের দায়িত্ব।”

স্থানীয় বাসিন্দা ইসলাম উদ্দিন বলেন, “আগে এই মাঠে পানি জমে থাকতো, হাঁটাচলা করা যেত না। এখন পরিষ্কার ও সমান মাঠ পেয়ে আমরা খুবই খুশি।”
আরেকজন বাসিন্দা আমিনা বেগম বলেন, “সরকারি প্রতিনিধি হয়েও তিনি ব্যক্তিগতভাবে এ কাজ করে উদাহরণ স্থাপন করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে একটি স্বচ্ছ ও মানবিক স্থানীয় সরকার গড়ে উঠতে পারে।

এ প্রসঙ্গে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বাবু সুবাস চন্দ্র রায় বলেন, “রফিকুল ইসলাম একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন। ইউনিয়ন পরিষদের অবকাঠামোগত উন্নয়নে তার এই প্রচেষ্টা প্রশংসার দাবিদার। এমন উদ্যোগ ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবাকে আরও বেগবান করবে।”

স্থানীয়রা আশা প্রকাশ করেন, রফিকুল ইসলামের এই মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ড অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এম এস জে আর

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ