মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

শ্রেষ্ঠ চা-পাতা উত্তোলন কারি ফটিকছড়ি চা-শ্রমিক জেসমিন

রিপোর্টার নাম / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নেপচুন চা-বাগান চা-শ্রমিক জেসমিন আকতার।
স্বামীর হাত ধরেই মুলত চা-বাগানের সাথে পরিচয় তার। ১৬বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। কুমিল্লা থেকে স্বামী আবদুল বারেকের সাথে চলে আসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নেপচুন চা-বাগানে।সেখানে সংসার শুরু করার পরপরই স্বামীর সাথে শুরু করে চা-বাগানের কাজ।স্বামী ও শাশুবাড়ির লোকজনের মতো জেসমিন ও হয়ে উঠেন চা-শ্রমিক।
এই ভাবেই শুরু হয় তার সাথে চায়ের মিতালি। যা জীবন সংগ্রামের চলছে প্রায় চার যুগ। এক-দুটি পাতা উৎতোলন করতে করতে এখন হয়েছে দেশের সেরা।টানা দ্বিতীয় বারের মতো পেলে চা-পাতা উত্তোলন কারি পুরুষ্কার। সারাদেশে সর্বোচ্চ পাতা উত্তোলন কারি শ্রমিক হিসাবে জেসমিন আকতার বাংলাদেশ চা- বোর্ডের এ পুরুষ্কার পেয়েছে।
২১মে বুধবার ঢাকা জাতীয় চা দিবস অনুষ্ঠানে তার হাতে এ পুরুষ্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। টানা দ্বিতীয় বারে চা-পাতা উত্তোলন কারি হওয়ায় অতিথি হিসাবে বক্তব্য রাখার সুযোগ পান জেসমিন আকতার। তুলে ধরেন চা-শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া।
দেশের সেরা হওয়ার গল্প শুনতে গিয়েছিলাম জেসমিন আকতারের কর্মস্থল ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নারায়নহাট ইউনিয়নে অবস্হিত ইস্পাহানি গ্রুপের মালিকানাধীন নেপচুন চা-বাগানে। নেপচুন চা-বাগান গিয়ে দেখা মিলে তার(জেসমিন আকতারের)।কথা হয় তাঁর সাথে। তাঁর চা-পাতা উত্তোলনের মধ্যে রয়েছে এক ধরনের ছন্দ। কাজের ফাঁকেই কথা হয়।সেরা হওয়ার পেছনে কি জাদু রয়েছে এমন প্রশ্ন করলে জেসমিন আকতার বলেন বেশি পাতা উত্তোলন জন্য বিশেষ কোনো জাদু নেই। তিনি বলেন ১৬ বছর বয়সে বিয়ের পিড়িতে বসে আবদুল বারেকের সাথে চলে আসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নারায়নহাট ইউনিয়ন নেপচুন চা-বাগানে। সেখানে সংসার শুরু করার পরপরই স্বামীর সাথে লেগে পরেন চা-বাগানের কাজে। ৪২বছর ধরে সেই কাজেই করে চলছেন তিনি। স্বামীর সাথে তার জীবন সংগ্রাম শুরু তাই সবসময় চা-পাতা নিয়েই তার ভাবনা। কিভাবে দুটো পয়সা বেশি পাবেন সেই চিন্তা থেকে চেষ্টা করেন অন্যদের চেয়ে একটু বেশি চা-পাতা উত্তোলনের। এজন্য তার চিন্তা চেতনা -ধ্যান সব কিছু চা-পাতা কেন্দ্রীক। একাগ্রতা আর চা-পাতার প্রতি ভালবাসা থেকেই তিনি পৌঁছে গেছেন সর্বোচ্চ স্হানে।তিনি বলেন আজ দেশের সেরা হতে পেরে সত্যিই আনন্দিত। পুত্র -কন্যা ও স্বামীর সংসারে ৮ সদস্য এই বাগানে কর্মরত। এতে আমি গর্বীত। তার এই অর্জনে খুশি বাগানের অন্য শ্রমিকরাও।
তিনি আরও বলেন গত বছর (২০২৪ সালে) ৩৪ হাজার ৯৩৭ কেজি চা-পাতা উত্তোলন করতে সক্ষম হই।যার কারণে আবারও সেরা চা-পাতা উত্তোলন কারি হিসাবে পুরুষাকৃতি হয়েছি।
টানা দ্বিতীয় বারের মতো দেশের সেরা হওয়া ও কাজের স্বীকৃতি পাওয়ার বেশ উচ্ছ্বসিত জেসমিন আকতার। আমি খুব আনন্দিত। গত ২বছর আগে আমাদের বাগানের আরেক শ্রমিক উপলক্ষি সেরা হয়ে পুরুষ্কার জিতে ছিল। এবারের মত দ্বিতীয় বারে আমি পুরুষাকৃতি পেলাম। বিশেষ করে সরকার প্রধানকে ধন্যবাদ জানাই আমাদের মতো ক্ষদ্র শ্রমিকের কাজের মূল্যায়ন করার জন্য।
তার স্বামী আবদুল বারেক পাতা সংগ্রহকারী না হলে ও বাগানের অন্য কাজের সঙ্গে সংযুক্ত। তাদের ২ছেলে ২পুত্র বধু মেয়ে ও মেয়ের জামাই ও চা-বাগানে কাজ করেন।
পরিবারের ৮ সদস্য চা-শিল্পের সাথে জরিত উল্লেখ করে জেসমিন আকতার আরও বলেন নাতি -নাতনিদেরকে আমাদের মত শ্রমিকের পেশায় নিতে চাই না।তাদের লেখা পড়া শিখিয়ে মানুষের মত মানুষ গড়তে চাই।
পরপর দুই বার তার এ সাফল্যে খুশি বাগানের অন্যান্য শ্রমিকরাও। তারা জানা আমাদের বাগান থেকে প্রথমে উপলক্ষি ত্রিপুরা এরপর টানা দুই বার জেসমিন আকতার সেরা চা-পাতা উত্তোলন হিসাবে পুরুষ্কার পেয়েছেন। এ জন্য আমরা অনেক খুশি। অনেক গর্বিত। আমরা চাই সেই আরো সফল হোক। এ ছাড়া চা- শ্রমিকদের যথাযথ মূল্যায়নের জন্য প্রধান উপদেষ্টাকে, বাণিজ্য উপদেষ্টাসহ চা- উন্নয়ন বোর্ডের সংলিষ্ট সবাইকে ধন্যবাদ জানান চা-শ্রমিকরা।
এম এম ইস্পাহানি চা- গ্রুপের নেপচুন চা-বাগান ব্যবস্হাপক( ভারপ্রাপ্ত) মোঃ রিয়াজুদ্দিন বলেন দেশের১৬৮ টি চা-বাগানের মধ্যে থেকে টানা তিনবার চা- শ্রমিক চা-পাতা উত্তোলন কারি হিসাবে নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। টানা দ্বিতীয় বারের মতো জেসমিন আকতার সেরা চা- পাতা উত্তোলন কারি নির্বাচিত হয়েছেন এটা আমাদের জন্য গর্বের বিষয়। জেসমিনের মতো অন্য শ্রমিকাও সেরা হোক। তিনি জানান সম্প্রিত তিনটি চা-বাগানের মাধ্যে ওপেন চা-পাতা উত্তোলন কারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হালদা ভ্যালীচা-বাগানে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতা ৩০ মিনিটে ১৩ কেজি চা উত্তোলন করে জেসমিন আকতার প্রথম হওয়ার গৌরব অর্জন চুড়ান্ত ভাবে ধরে রাখেন।
উল্লেখ যে ১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২ হাজার ৭০ ০ একর আয়তন বিশিষ্ট পাহাড়- সমতল এলাকায় গড়ে উঠে ইস্পাহানি গ্রুপের নেপচুন চা-বাগান। ২০০৯ সালে বৃক্ষরোপণে দেশের সের চা-বাগান নির্বাচিত হন সে বাগানটি।২০২০ সালে গ্রীন ফ্যাক্টেরি আ্যওয়াড মনোনীত হয় এ বাগান। দীর্ঘ ৬৫ বছর এ বাগানে নানা সফলতার পাশাপাশি চা উৎপাদনে ও শ্রেষ্ঠতা অর্জন করে এ বাগান। ২০২৩ সালে চা-পাতা উত্তোলনে দেশের সেরা চা-বাগান শ্রমিক হয়েছিলেন উপলক্ষি ত্রিপুরা।গত বছরের মতো এ বছর ও শ্রেষ্ঠ চা-পাতা উত্তোলন কারি হিসাবে নির্বাচিত হয়েছেন এই বাগানের শ্রমিক জেসমিন আকতার।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *