1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

বেসরকারি জুট মিলের শ্রমিক কর্মচারীদের সকল পাওনা ঈদের পূর্বে পরিশোধের দাবিতে ডিসি অফিস প্রাঙ্গণে অনশন কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, May 20, 2025,
  • 139 Time View

রিপোর্টঃ মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা

খুলনা শিল্পাঞ্চলের বন্ধকৃত বেসরকারি জুট মিল মহসেন,সোনিলী,এ্যযাক্স,আফিল,জুট স্পিনার ও হুগলি বিস্কুট কম্পানির ছাঁটাই কৃত শ্রমিক কর্মচারীদের গ্ৰাচুইটি,পিএফ সহ যাবতীয় পাওনা পরিশোধ ও ফ্যাসিবাদী সরকারের মালিকদের শাস্তি সহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালিত হয়। ২০ মে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের আয়োজনে ও ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার সফিকুল ইসলাম।

দির্ঘ অনশন শেষে অনশনরত শ্রমিক কর্মচারীদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান এ্যযাক্স জুট মিলের মালিক আ: মান্নান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার সফিকুল ইসলাম। এসময়ে অনশন কর্মসূচিতে এক বক্তব্যে এ্যযাক্স জুট মিল মালিক আ: মান্নান বলেন আমি বিনা দোষে প্রায় ৭ বছর কারা ভোগ করেছি।আমি আগামী ঈদুল আজহার আগে এ্যযাক্স মিলের শ্রমিক কর্মচারীদের পাওনার একটি অংশ পরিশোধ করবো এবং এই চলতি ২৫ সালের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করিবো ।

অনশন শেষে শ্রমিক নেতৃবৃন্দ ও এ্যযাক্স জুট মিলের মালিক আব্দুল মান্নান জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি আমজাদ হোসেন, আব্দুল ওহাব, মুক্তি যোদ্ধা আজাহার মাতব্বর, অদুৎ, হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,মুক্তি যোদ্ধা মাহাতাব উদ্দিন, হুগলি বিস্কুট কম্পানির শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ