1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সুন্দরবনে ট্রলার ও ফাঁদসহ সাত হরিণ শিকারি আটক

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2020,
  • 248 Time View

অনলাইন ডেস্ক : পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকার পক্ষির চর থেকে সাতজন হরিণ শিকারিকে আটক করেছে বন রক্ষীরা। এসময় তাদের কাছ থেকে একটি ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ ও জাল জব্দ করা হয়। শনিবার ভোর ৫ টার দিকে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বন রক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে শিকারিদের আটক করে।

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া এলাকার কুখ্যাত হরিণ শিকারি অর্ধশতাধিক মামলার আসামী মালেক গোমস্তার সহযোগী ইব্রাহীম বিশ্বাস তার লোকজন নিয়ে সুন্দরবনে যায়। এ খবর পেয়ে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদিক মাহমুদ বন রক্ষীদের নিয়ে বনে তল্লাশি অভিযান চালায়। একপর্যায়ে ভোর ৫টার দিকে কচিখালীর পক্ষির চর থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হচ্ছে, পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মুনসুর আলী বিশ্বাসের পুত্র দলনেতা ইব্রাহীম বিশ্বাস (৩৫), ইব্রাহিমের পুত্র মোঃ ইউনুচ (১৮), একই গ্রামের মোঃ ইসমাইলের পুত্র মোঃ মোস্তফা (৩০), পাথরঘাটার উপজেলার সায়রাবাদ গ্রামের আঃ হকের পুত্র শুকুর আলী (১৯), উত্তর কাঠালতলী গ্রামের আঃ হামিদের পুত্র ইলিয়াস (৩০), তালুকের চরদুয়ানী গ্রামের হাবিব মোল্লার পুত্র রাজু (২৫) ও মঠবাড়িয়া উপজেলার নলি গ্রামের আঃ ছালাম কাজির পুত্র জাকির কাজি (৩৫)।

এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার, দুইশত হাত ইলিশের জাল ও দুইশত হাত নাইলনের তৈরি হরিণ শিকারের ফাঁদসহ কয়েকটি দা ও ছুরি জব্দ করা হয়।

আটককৃতদের বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে। আটক হরিণ শিকারি ইব্রাহিম বিশ্বাস প্রায় দুই মাস আগে কটকা অভয়ারণ্য এলাকার ছাপড়াখালি এলাকা থেকে হরিণসহ বন বিভাগের হাতে আটক হয়েছিল বলে এসিএফ জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ