1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজীপুরে জাতীয় মৎস্য দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শহিদ সরকার, গাজীপুর।
  • Update Time : Monday, August 17, 2026,
  • 59 Time View
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দিরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) শাকিল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য তিনটি ক্যাটাগরিতে সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পাঙ্গাস, তেলাপিয়া ও কৈ মাছ উৎপাদনে বিশেষ অবদানের জন্য আকসা আরাফাত মৎস্য খামারের প্রতিষ্ঠাতা আবু তাহের মুসল্লীকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মৎস্য খাদ্য ও মৎস্য খাদ্য উপকরণ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেডের মালিক এহতেশাম বি. শাহজাহান হোসেনকে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
অন্যদিকে ভিটিপাড়া এলাকার কার্পজাতীয় মাছ উৎপাদনে বিশেষ অবদানের জন্য মিসেস তানিশা পোল্ট্রি অ্যান্ড ফিসারিজের প্রোপ্রাইটর আবু তালেব আহাম্মদকে কার্পজাতীয় মাছ উৎপাদন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য খাত। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষীদের আরও দক্ষ করে তুলতে সরকারি উদ্যোগ অব্যাহত থাকবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ