1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

মনোহরদীতে ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহানকে শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 40 Time View
 নরসিংদীর মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এক বিদায়উক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টায় মনোহরদী উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনওর কর্মদক্ষতা, সততা ও শিক্ষা খাতে অবদানের কথা স্মরণ করেন।
শিক্ষকরা বলেন, দায়িত্ব পালনকালে এম.এ. মুহাইমিন আল জিহান সবসময় শিক্ষা পরিবারের পাশে ছিলেন। তিনি শিক্ষকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তরিক ভূমিকা রেখেছেন। বিশেষ করে বিভিন্ন পাবলিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈষম্য দূরীকরণে তাঁর অবদান প্রশংসনীয়। বিভিন্ন সমস্যা ও সংকটে তিনি শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, একজন দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাঁর বিদায় শিক্ষা পরিবারের জন্য বেদনাদায়ক। ভবিষ্যৎ কর্মজীবনে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নিজেদের অনিচ্ছাকৃত ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহান বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় কঠোর হতে হয়েছে। তবে সেটি কখনোই ব্যক্তিগত কারণে নয়, বরং দায়িত্ব যথাযথভাবে পালন এবং জনস্বার্থ রক্ষার প্রয়োজনে ছিল। তিনি শিক্ষা পরিবারের ভালোবাসা, সহযোগিতা ও সম্মানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম বাদল ও সাংবাদিক  মোহাইমিন শুভ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ