1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে নতুন জোনাল সেটেলমেন্ট অফিসারের যোগদান

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 56 Time View

দীর্ঘদিন পর দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে যোগদান করেছেন মোহা. শাজাহান আলি। রবিবার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে মোহা. শাজাহান আলি ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রান্সজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এ উপ-প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকায় দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জোনাল সেটেলমেন্ট অফিসে স্থায়ী জোনাল সেটেলমেন্ট অফিসার না থাকায় প্রশাসনিক কার্যক্রম অনেকটাই ধীরগতিতে চলছিল। এতে ভূমি জরিপ, রেকর্ড সংশোধন, আপিল, শুনানি এবং অন্যান্য সেটেলমেন্ট-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। নতুন কর্মকর্তা যোগদানের মাধ্যমে এসব কার্যক্রমে গতি ফিরে আসবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এ কার্যালয়ের অধীনে দিনাজপুরসহ মোট তিনটি জেলার ভূমি জরিপ ও সেটেলমেন্ট-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত ও তদারকি করা হয়। ফলে নতুন জোনাল সেটেলমেন্ট অফিসারের যোগদান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সেবাপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার করেছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ