সম্প্রতি, ঢাকার গুলশান বারিধারা
ডিওএইচএস এর মেইন গেট সংলগ্ন
এলিভেটেড এক্সপ্রেস এর
পিলার নং -৩৩৮ এ লাগানো নিম্নে বর্ণিত ব্যানারটি দেখা যায়। যাহা পথচারীদের ও এলাকার লোকজনের ভিতর
ভীষণ চাঞ্চল্য সৃষ্টি করে।
কর্মহীন মানুষের এরকম অভিপ্রায় দেখে পথচারীরা দুঃখ প্রকাশ করেন। উল্লেখ থাকে যে,
বর্ণিত ফোন নম্বরে ফোন করে জানা গেছে – ভদ্রলোকের নাম মো:সোহেল, তিনি একজন মেডিকেল টেকনিশিয়ান।ল্যাবএইড হাসপাতালে চাকরি করতেন। বর্তমানে উনি বেকার ।উনার স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত।
ভদ্রভাবে বাঁচার জন্য সবার কাছে একটি চাকরির প্রত্যাশা করছেন।
ফোন আলাপে জানা যায়
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উনি এই ব্যানারটা লাগিয়েছেন। কথা প্রসঙ্গে,
কিছু প্রশ্ন উনি এড়িয়ে গেছেন, এবং বেশি কথা বলতে পারবেন না বলে উনি অপরগতা প্রকাশ করেছেন।