1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
  • Update Time : Saturday, July 25, 2026,
  • 40 Time View

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে দিনাজপুরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা প্রসারে আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের এক্সিকিউটিভ সেক্রেটারি মো. সোহেল রানা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. মোস্তাফিজুর রহমান

মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও গবেষণাধর্মী প্রদর্শনী স্থান পায়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ