1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Sunday, June 28, 2026,
  • 110 Time View

অদ্য ২৬ জুন তুরাগ থানার ঐতিহ্যবাহী কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর এবং সভাপতি, গভর্নিং বডি, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি, হাজী জহিরুল ইসলাম, হাজী শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভাপতি হাজী মোঃ মোস্তফা জামান তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভেদ ও দলাদলি পরিহার করে সকল শিক্ষক-কর্মচারীকে সঙ্গে নিয়ে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি অধ্যক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের মধ্যে শিক্ষার্থীদের সফলতা কামনা করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ