দেশীয় সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক প্রশিক্ষণ কর্মশালা ও জেলা কমিটি গঠন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সংগঠকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সংগীত ও নাট্য বিভাগের প্রশিক্ষক মাসুদ রানা এবং মনিরুল ইসলাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা অংশগ্রহণকারীদের সংগীত, নাট্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ এবং সংগঠন পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশীয় সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলার বার্ষিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মাধ্যমে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সংস্কৃতিচর্চা সমাজে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংস্কৃতিক কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার বিকল্প নেই।
সফল ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করায় দেশীয় সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দকে অংশগ্রহণকারী ও অতিথিরা ধন্যবাদ ও অভিনন্দন জানান। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশ এবং ব্যাপক অংশগ্রহণ সকলের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।