1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
  • Update Time : Thursday, April 30, 2026,
  • 76 Time View

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. সকালে তিনি উপজেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের বিষয়টি পর্যবেক্ষণ করেন।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে কেন্দ্র সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

তিনি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অভিভাবকদের কেন্দ্রের ২০০ গজের মধ্যে ভিড় না করার অনুরোধ জানান।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট কেন্দ্র সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারা নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলার মতো বন্দর উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরীক্ষা কেন্দ্র মনিটরিং অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ