1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসএসসি/দাখিল পরীক্ষার দ্বিতীয় দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Thursday, April 23, 2026,
  • 56 Time View
আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬ ইং  নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুর এলাকার বিভিন্ন চলমান এসএসসি/দাখিল/ এসএসসি(ভোকেশনাল)/
দাখিল (ভোকেশনাল)/সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ রায়হান কবির।
এসময় তিঁনি এসব কেন্দ্রগুলোর পরীক্ষার পরিবেশ, সিসিটিভিসহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
বিভিন্ন স্কুল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির  সাংবাদিকদের বলেন, প্রথম দিনের মতো আজও অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিচ্ছে।
আমি বিশেষভাবে কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছি। প্রতিটি কক্ষ সিসিটিভির আওতায় রয়েছে এবং কন্ট্রোল রুম থেকে তা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি ধাপে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ আছে।
এখন পর্যন্ত জেলার কোথাও কোনো  প্রশ্নফাঁস বা অসদুপায় অবলম্বনের কোনো তথ্য আমরা পাইনি। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। কেউ নকলের চেষ্টা করলে বা সহায়তা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোতে বিশুদ্ধ খাবার পানি, পর্যাপ্ত আলো-বাতাস, মেডিকেল টিম ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
আমি অভিভাবকদের ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছেন এবং কেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখছেন। গণমাধ্যমকেও ধন্যবাদ, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে গুজব ছড়ানোর কোন সুযোগ নাই।
আমার বিশ্বাস, এভাবেই শেষ দিন পর্যন্ত আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও মানসম্মত পাবলিক পরীক্ষা উপহার দিতে পারব। পরীক্ষার্থীদের বলব, নির্ভয়ে পরীক্ষা দাও। তোমাদের মেধার সঠিক মূল্যায়ন হবে।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, পরীক্ষা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই বলে তিনি সতর্ক করে দেন।কোন প্রকার গাফিলতির খবর পেলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান পাবলিক পরীক্ষাগুলো নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। এতে করে শিক্ষার্থীরা একটি স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ