1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
  • Update Time : Tuesday, April 21, 2026,
  • 77 Time View

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মঙ্গলবার বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। একই দিনে দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।এবছর পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কহ্মে সিসি টিভির মাধ্যমে তদারকি করা হচ্ছে।

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও যানজট ও ভোগান্তি এড়াতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় রংপুর বিভাগের আটটি জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের ২৮৩টি কেন্দ্রে মোট ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ১ লাখ ৩৭ হাজার ২৮৬ জন, অনিয়মিত ৪৪ হাজার ৩৭৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন।

বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ৯৯ হাজার ৬৭১ জন, মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন। সে হিসাবে এবার ৫৬৬ জন পরীক্ষার্থী কমেছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।উপস্থিত ছিলেন শিহ্মাবোর্ড সচীব প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক।

নির্ধারিত রুটিন অনুযায়ী এ বছরের এসএসসি পরীক্ষা আগামী ২০ মে শেষ হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ