1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস- এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ আবদুল আউয়াল সরকার,
  • Update Time : Sunday, February 1, 2026,
  • 126 Time View

ইন্সটিটিউট মেতেছিল উৎসবের আমেজে। নবীন ছাত্রছাত্রীরা সকাল থেকেই প্রতিষ্ঠানে আসতে শুরু করে। অনেক নবীনের সঙ্গে আবার তাদের অভিভাবকদেরও দেখা গেছে।
ওরিয়েন্টেশন ক্লাসে স্ব স্ব বিভাগের শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকরা পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রতিষ্ঠানের সব নিয়ম-শৃঙ্খলা
মেনে চলার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হচ্ছে। নবীনবরণ অনুষ্ঠান শেষে সবাই যখন বেরিয়ে আসে তখনই আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবার হাতে নতুন সিলেবাস। সবাই একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছে। অনেকে ব্যস্ত গ্রুপ সেলফি তোলায়। অনেকে আবার বসে পড়েছে আনন্দ আড্ডায়। ক্যাম্পাসে পুরোটা দিন অতিবাহিত হয়েছে এমনই এক আনন্দঘন পরিবেশে। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে নতুন জীবনের শুরু! সত্যিই এক অন্যরকম অনুভূতি।

নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) (২০২৫-২০২৬) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি-২০২৬ খ্রিঃ) সকালে কুমিল্লা মহানগরীর
ঠাকুরপাড়াস্থ কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস-এর
অডিটোরিয়ামে এই নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আব্দুস সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, বি-বাড়ীয়া ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আশরাফ হোসেন,
ডাঃফারিসা মজুমদার, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হিসাব রক্ষন কর্মকর্তা কে এম মোহাইমিন রাফি, প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, রিপন, রফিক, তপন, রাজেসসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।

অনুষ্ঠানের প্রথমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। পরে অতিথিগণ একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তারা বলেন,শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরীক্ষায় পাসের জন্য লেখাপড়া নয়, ভাল মানুষ হয়ে মানুষের সেবা করার জন্য লেখাপড়া। প্রকৃত মানুষ হতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে।চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিরা রোগীদের দোয়া নেওয়ার সুযোগ সবচেয়ে বেশি পান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ