1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য “জব ফেয়ার” অনুষ্ঠিত

মোঃ আবদুল আউয়াল সরকার,
  • Update Time : Sunday, February 1, 2026,
  • 71 Time View
শিক্ষাজীবন শেষে নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনব্যাপী “জব ফেয়ার”  বা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
জব ফেয়ারে বিভিন্ন চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিপুল সংখ্যক চাকুরীপ্রত্যাশী তরুণ-তরুণী উপস্থিত হন। বিশেষ করে নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ফেয়ারে চাকুরী প্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, জীবনবৃত্তান্ত জমা দেন এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
আয়োজকদের মতে, এ ধরনের জব ফেয়ার তরুণদের কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখবে।
চাকুরী প্রত্যাশীরা জানান, এমন আয়োজন আরও নিয়মিত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর চাহিদা ও শূন্যপদের তথ্য জানা সহজ হবে। এতে চাকুরী প্রার্থীদের দক্ষতা ও পেশাগত মানও উন্নত হবে বলে তারা মনে করেন।
কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর ইনচার্জ মো. মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক  ডাঃ মোঃ সাজিবুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডাঃ আলিনুর মোহাম্মদ বশীর আহমেদ ও উপপরিচালক (পিএমআইএস) ফাতেমা খাতুন।
বক্তারা দক্ষ ও প্রশিক্ষিত নার্সদের উপযুক্ত প্রতিষ্ঠানে নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বল্পমেয়াদি বা শর্ট কোর্স করে নার্সিং পেশায় যুক্ত হওয়া সঠিক নয়, কারণ এতে দক্ষ নার্স তৈরি সম্ভব হয় না। বরং নার্সিং ইনস্টিটিউট থেকে ৩ থেকে ৪ বছরের পূর্ণাঙ্গ কোর্স সম্পন্ন করে ইন্টার্নশিপ করা শিক্ষার্থীরাই প্রকৃত অর্থে দক্ষ ও অভিজ্ঞ হয়ে ওঠে। যোগ্য নার্সদের যোগ্য স্থানে নিয়োগ দিলে প্রতিষ্ঠান যেমন লাভবান হবে, তেমনি রোগীরাও মানসম্মত সেবা পাবে।
একটি দেশের স্বাস্থ্য সেবার মানদণ্ড ৮০ শতাংশ নার্সিং সেবার মানের উপর নির্ভরশীল।
তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষিত নার্সদের বিকল্প নেই।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ