1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

আশুলিয়ায় সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: চিকিৎসা সেবা পেল ৫০০-র বেশি মানুষ

মোঃ সবুজ
  • Update Time : Wednesday, October 29, 2025,
  • 71 Time View

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়া সামাজিক কনভেনশন হলে এই ক্যাম্পের আয়োজন করে জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায়, ৮১ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সাভার সেনানিবাসের ৬ জন চিকিৎসক অংশ নেন। এর মধ্যে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক—চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিভাগের—তারা ৫০০-রও বেশি দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ সজিবুল ইসলাম, মেজর মোঃ শোভন কবির, ক্যাপ্টেন মোহাম্মদ সোহাগসহ সেনাবাহিনীর আরও কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক বলেন,
বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সাধারণ মানুষের কল্যাণেও নিবেদিত। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেই এই চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। এলাকার অনেক দরিদ্র পরিবার যাদের পক্ষে চিকিৎসার খরচ বহন করা কঠিন, তারা এই ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আমরা সাধারণ মানুষ, অনেক সময় চিকিৎসা করাতে পারি না টাকার অভাবে। সেনাবাহিনী আজ আমাদের পাশে দাঁড়িয়েছে—এটা সত্যিই প্রশংসনীয়।”

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ