1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

সুন্দরবনে ফাঁদে আটক চিত্রা হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত

রাজিব হোসেন
  • Update Time : Monday, October 27, 2025,
  • 73 Time View

সুন্দরবনে একটি চিত্রা হরিণকে শিকারির ফাঁদ থেকে উদ্ধার করে জীবিত অবস্থায় বনে অবমুক্ত করেছে বনকর্মীরা। পাশাপাশি বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগের টহল দল।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফাঁড়ির ফরেস্টার নজরুল ইসলাম জানান, জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন বনাঞ্চলে বিকেলে পেট্রলিং ইঞ্জেকশন চলছিল। সেই সময় তারা সিঙ্গেল মালা ফাঁদে আটকে থাকা একটি পুরুষ চিত্রা হরিণ দেখতে পান। ফাঁদে আটকে থাকা হরিণটিকে তাৎক্ষণিকভাবে মুক্ত করে বনে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে বনকর্মীরা মোট ১০টি সিঙ্গেল মালা ফাঁদ ও ৪টি সিটকা ফাঁদ উদ্ধার করেছেন। উদ্ধার করা ফাঁদগুলি দ্রুত নিষ্ক্রিয় করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের বিভিন্ন ক্যাম্প থেকে আমাদের বনকর্মীরা কষ্ট সহ্য করে পায়ে হেঁটে এসব ফাঁদ সরাচ্ছে। তিনি আরও জানান বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ