1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

শহীদ আহাসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কমিশনার জাহিদ হাসানের ২ ইসিজি মেশিন ও ৩ টি অক্সিজেন মেশিন প্রদান করেন

মোঃ মাইনুল ইসলাম ইমন
  • Update Time : Wednesday, October 22, 2025,
  • 116 Time View

গাজীপুর মহানগরীর টঙ্গী শহিদ আহসান উল্লাহ উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ২টি ইসিজি মেশিন ও ৩টি অক্সিজেন পালস মেশিন প্রদান করেছে গাজীপুর মহানগর পুলিশ। ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডা.খাইরুল কবির রাজিব। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন আহমেদ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র জোনাল ম্যানেজার মনসুর হেলাল, হাসপাতালে সহকারী পরিচালক ডা. ফারহানা আহমেদ, টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, ছাত্র প্রতিনিধি আকাশ ঘোষ, সাইফুল ইসলাম আকাশ, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল হাসান বলেন, মানুষের নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবতার সেবায় কাজ করছে পুলিশ। চিকিৎসা সরঞ্জাম গুলো হাসপাতালে আগত রোগীদের সেবায় কাজে লাগবে, রোগীরা আরো উন্নত সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ