1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি ফল প্রকাশ পাশের হার ৫৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন — মেয়েরা এগিয়ে

মাসুদুর রহমান
  • Update Time : Thursday, October 16, 2025,
  • 73 Time View

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। পাশের হার ও জিপিএ-৫ অর্জনের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এবারের পরীক্ষায় বোর্ডের আওতাধীন ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৮৮২ জন। গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২৬০ জন জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন। ছাত্রীদের পাশের হার ৬১ দশমিক ৯২ শতাংশ, আর ছেলেদের পাশের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম জানান, ইংরেজি বিষয়ে এবার তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তিনি বলেন, “৪৩টি কলেজের ১৭৯ জন শিক্ষার্থী শতভাগ অকৃতকার্য হয়েছে। ইংরেজি বিষয়ে ফলাফল উন্নয়নে আমরা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে বৈঠক করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

তিনি আরও জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ৪৩টি, আর শতভাগ কৃতকার্য কলেজের সংখ্যা ১১টি। এবারে মোট ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়,
বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৫২৬ জন; পাশের হার ৭৬ দশমিক ১২ শতাংশ।
মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ২৪১ জন; পাশের হার ৫২ দশমিক ৫১ শতাংশ।
আর ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১১৫ জন; পাশের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীসহ বোর্ডের কর্মকর্তারা

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ