1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

“শিক্ষকতার আসল সার্থকতা শিক্ষার্থীর মনে জায়গা করে নেওয়া” :- ইউজিসি চেয়ারম্যান

মোঃজিল্লুর রহমানঃ
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 92 Time View

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সিলারেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য “পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি আজ ১৩ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১১টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
চারমাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএম এ ফায়েজ। প্রধান অতিথি প্রফেসর এসএম এ ফায়েজ তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকতা একটি মহৎ ও চমৎকার পেশা, যেখানে শুধু পাঠদান নয়, শিক্ষার্থীর মনে স্থান করে নেওয়াই প্রকৃত শিক্ষকতার সাফল্য। তিনি বলেন, শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে কোন শিক্ষক প্রস্তুত হয়ে ক্লাসে আসেন, তাই আন্তরিকতা ও প্রস্তুতি অপরিহার্য। বর্তমান যুগে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের পরিবার দূরে থাকে—তাই শিক্ষকরাই তাদের অভিভাবক। তিনি আরও বলেন, শিক্ষার্থী আছে বলেই আমরা শিক্ষক; তাই তাদের শেখার আগ্রহ জাগিয়ে তোলা আমাদের দায়িত্ব। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃত প্রশিক্ষণ সফল হয় যখন আমরা আন্তরিক ভাবে শিখি এবং অন্যকে শেখাতে আগ্রহী থাকি, কারণ শিক্ষকতা একটি নিরন্তর শেখার প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা নিজেরাও আরও উন্নত হই”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বিএম ওবায়দুল ইসলাম। এ সময়ে আরো বক্তব্য রাখেন হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সিলারেশন (হিট) এর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানও ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টিএম আসাদুজ্জামান।
উপাচার্য ড. এ বিএম ওবায়দুল ইসলাম বলেন, “দেশে বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকলেও এসব প্রশিক্ষণের মান ও বাস্তব প্রয়োগ নিয়মিত ভাবে পর্যবেক্ষণ করা জরুরি। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবেনা, তা শিক্ষা দানে কাজে লাগাতে হবে। তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্ট ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়; এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো সুশিক্ষার মানোন্নয়ন, ফলাফল ভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি। তিনি ইউজিসি, ওয়ার্ল্ড ব্যাংক ও সংশ্লিষ্ট প্রকল্প টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি স্থায়ী টিচার ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম চলমান থাকবে”।
এ সময়ে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিলরওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) প্রফেসর সাঈদ ফেরদৌস পিএইচডি ও ট্রেজারার প্রফেসর ড. আবুল হাসনাত মোহাঃ শামীম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান। প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৩০ জন প্রভাষক ও ৩০ জন সহকারী অধ্যাপক। প্রশিক্ষণের মাধ্যমে অংশ গ্রহণকারীরা উচ্চ শিক্ষা ব্যবস্থাপনায় আধুনিক শিক্ষণ পদ্ধতি, গবেষণা দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি নির্ভর পাঠদানের কৌশল সম্পর্কে ধারণা লাভ করবেন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ