1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ পুলিশ লাইন্সে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Friday, January 5, 2024,
  • 497 Time View

“দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ পুলিশ লাইন্সে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত”

 

নিউজ ডেস্ক :: ০৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রোজ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ জেলায় ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ জেলার ০৯টি থানার ৬৩৫টি ভোট কেন্দ্রে আগামী ০৭ জানুয়ারি ২০২৪খ্রিঃ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

ব্রিফিংয়ে সম্মানিত পুলিশ সুপার বলেন, “আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। আমাদেরকে একটি টিম হিসেবে সবার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সকল পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

উক্ত ব্রিফিং প্যারেডে জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, ডিআইও-১, ডিএসবিসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ