1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

যারা জনগণের স্বার্থে কাজ করবে তাদেরকেই নির্বাচিত করুন।

মোঃ জাহিদ হোসেন জিমু:
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 174 Time View

মোঃ জাহিদ হোসেন জিমু:

যারা জনগণের স্বার্থে কাজ করবে তাদেরকেই দলমত নির্বিশেষে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় এ আহ্বান জানান তিনি।

সারজিস আলম বলেন, যারা নিজেদের আখের গোছানোর কথা না ভেবে জনগণের স্বার্থে কাজ করবে তারা যে দলেরই হোক, যে মার্কারই হোক আপনারা তাদেরকেই নির্বাচিত করুন।

রাজনৈতিক দলগুলোকে কামড়াকামড়ি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বড় বড় দলের বড় বড় মার্কার রাজনৈতিক নেতারা ছিলেন। একেকজন নেতাকে আমরা দেখেছি- যতটা না এলাকার উন্নয়নে মনোযোগ ছিল, তার চেয়ে বেশি মনোযোগ ছিল নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে নিজের আখের গুছিয়ে নেওয়ায়, নিজের ক্রেডিট নেওয়ায়; এসব বন্ধ করতে হবে।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস ও রফিকুল ইসলাম কনক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার মুখপাত্র জাহিদ হাসান জীবন প্রমুখ।

সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার দিনভর গাইবান্ধার বিভিন্ন স্থানে পথসভা করেন। রংপুর থেকে তারা প্রথমে গোবিন্দগঞ্জে পৌঁছান। এরপর তারা সাঘাটা উপজেলার বোনারপাড়া, ফুলছড়ি উপজেলার কালিরবাজার, গাইবান্ধা জেলা শহরের পৌরপার্কে পথসভা করেন। পরবর্তীতে পলাশবাড়ী উপজেলা সদরের শহীদ মিনার, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শহীদ মিনার ও সুন্দরগঞ্জ উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে তাদের পথসভা করার কথা রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ