1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে মানববন্ধন।

মোঃ জাহিদ হোসেন জিমু:
  • Update Time : Thursday, May 29, 2025,
  • 170 Time View

মোঃ জাহিদ হোসেন জিমু:

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র গোলাম সারোয়ার বিপ্লবের ৭০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ। এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগাঠনিক সম্পাদক শাহজালাল সরকার, কোষাধ্যক্ষ সায়েদ আলী, সড়ক সম্পাদক সাদেকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম মিন্টু, প্রচার সম্পাদক রাজা মিয়া, কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদ, রবিউল ইসলাম লিয়াকতসহ অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। শেষে সকল শ্রমিকগণ পলাশবাড়ী মহাসড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখেন।

এর আগে সভাপতির বক্তব্যে মুশফিকুর রহমান রিপন বলেন- “আওয়ামী ফ্যাসিস্টের দোসর বিপ্লব পলাশবাড়ীর শ্রমিক জনতাকে ব্যবহার করে নিজের আখের গুছিয়েছেন। বিপ্লবকে পলাশবাড়ীতে অবাঞ্চিত ও তার সকল ধরণের ব্যবসা বানিজ্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ