1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশু সহ ১৬ জন আটক

সৌভিক পোদ্দার:
  • Update Time : Thursday, May 29, 2025,
  • 177 Time View

সৌভিক পোদ্দার:

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে তিন নারী ও পাঁচ শিশু রয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

আটকরা হলেন – সাতক্ষীরার দেবহাটা থানার সাংবেড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৯), একই জেলার কলারোয়া থানার ঝাপাঘাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (৩৮), একই জেলার আশাশুনি থানার বসুখালী গ্রামের আব্দুস সবুরের ছেলে আবুল হাসান (২৩), নড়াইলের কালিয়া থানার হাড়িভাঙা গ্রামের আনার মিয়ার ছেলে ওমর ফারুক (২২), কক্সবাজারের টেকনাফ থানার ছোট হাবিবপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে তৈয়ব (৩৮), একই থানার কুচুবুনিয়া গ্রামের আবু হাসেমের ছেলে রাশেদ (২৪), রাশেদের ভাই মো. হারুণ (২৭) ও চট্টগ্রামের মহেশখালী থানার আদর্শগ্রামের ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাঙ্গা, খোসালপুর ও বেনীপুর বিওপির পৃথক অভিযানে ১৬ জনকে আটক করা হয়। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের আটক করে। আটকদের মধ্যে তিন নারী ও পাঁচ শিশু রয়েছে। আটকদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।

এদিকে মাধবখালী, বাঘাডাঙ্গা ও উথুলী বিওপির পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এছাড়া মাটিলা বিওপির পৃথক অভিযানে ৬৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের মাধ্যমে আটকদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ