মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ফ.ম.আইয়ুব আলী:
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদের সদস্যগণের অংশগ্রহণে ২ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উপজেলা কৃষি অফিস হলরুমে এবং বিআরডিবি মিলনায়তনে আজ ২৮ মে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।
স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গ্রাম আদালত ৩য় পর্যায়ের খুলনা জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান,রূপসা গ্রাম আদালতের সমন্বয়কারী শাহিনুর রহমান,টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস,নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াছুর রহমান,ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, ইউপি সদস্য ফিরোজ মাহমুদ,শেখ মাসুম,লিপিকা রানী দাস,ফাতেমা ইয়াসমিন,শিরিনা পারভিন,রেশমা আক্তার,আলমগীর হোসেন শ্রাবণ, রাবেয়া সুলতানা, রিনা পারভিন,মোঃ মাহফুজুর রহমান, ফরহাদ সরদার, আমিনুল ইসলাম সাগর,আসাফুর মোড়ল,রঞ্জু হালদার, স্বপ্না রানী পাল,সমর কুমার মন্ডল,শফিকুল ইসলাম, মঈন উদ্দীন শেখ,সুকুমার বৈরাগী প্রমূখ।