1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে। দিনাজপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল আরাফাত

মাসুদুর রহমান:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 129 Time View

মাসুদুর রহমান:

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে।

সারা দেশের ন্যায় দিনাজপুরেও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে।

মঙ্গলবার (২৭ মে ২০২৫) বেলা পৌনে ১২টায় দিনাজপুর সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর ২৮ বীর আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল খ. ম আরাফত আলী এ তথ্য জানান।

তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুরের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বলেন, চাঁদাবাজি, অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডসহ যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আজ থেকে সেনাবাহিনী মাঠে থাকবে।
চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড, মাদকসহ যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী কাজ করবে।

তিনি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও সাংবাদিকদের প্রতি আহবান জানান।

যমুনা টিভির দিনাজপুর প্রতিনিধি মাহফুজুল হক আনার, ডিবিসির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, আমার দেশ দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান, দীপ্ত টিভির দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, বাংলা টিভির দিনাজপুর প্রতিনিধি মঞ্জুর আলী শাহ, বিরল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার বিরল প্রতিনিধি আতিউর রহমান, দৈনিক ভোরের দর্পণের বিরল প্রতিনিধি তাজুল ইসলাম, খোলা কাগজের বোচাগঞ্জ প্রতিনিধি ফরিদ আহমেদ, দৈনিক করতোয়ার পার্বতীপুর প্রতিনিধি মঞ্জুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ