মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

এস এম নূর ইসলাম:
খুলনার রূপসায় ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামে বারো পুনের মোড় থেকে কাচারি ঘাট ও কালীবাড়ি ঘাট পর্যন্ত, সড়কে বেহালদশা জনদুর্ভোগ পোহাচ্ছে ৫০ হাজারেরও বেশি মানুষ। নড়াইল থেকে কালিয়া,গাজীর হাট, কোলা বাজার, তেরখাদা রূপসা সহ বিভিন্ন উপজেলা থেকে চলাচল করে প্রায় ৫০ হাজারের ও বেশি লোকজন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সড়ক টি চলাচলের অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষের চলাফেরা করতে কষ্ট হয়।
৫ ই আগস্ট এর আগে এই অঞ্চলে মানুষ এই সড়কটি নিয়ে কথা বলতে ভয় পেত। বিশেষ করে কোহিনূর মাদ্রাসার সামনে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষের, একটু বৃষ্টি হলেই হাটু সমান পানি ওঠে,এতে বিভিন্ন চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই এলাকার শিশুসহ অনেকের।
খুলনা শহরতলী রূপসা উপজেলা সেই হিসাবে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও হয়নি কোন উন্নয়ন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল,নদী বন্দর,খুলনা সদর হসপিটাল, কাছে হওয়ায় প্রচুর রোগীও যাতায়ত করে, সাধারণ মানুষের দাবি এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করে। তাহলে আমাদের জন্য খুব ভালো হবে চলাচলে করতে ।
১নং আইচগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ বলেন, এই রাস্তাটি এল জি ই ডির রাস্তা চেষ্টা কর্তৃপক্ষকে আমি একাধিকবার বলেছি, তারা যদি কোন বরাদ্দ না দেয় আমাদের ইউনিয়নের কিছু করার নেই। তবে রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা দরকার বলে আমি মনে করি।
তেলির মোড়ের জে কে স্টুডিও স্বত্বাধিকারী জুয়েল খান বলেন,আজকে তো ইউনিয়নের এই রাস্তাটা জানুক কারো দেখার মত কেউ নেই, এখানে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা ঘটে। শুধু তাই নয় এই এলাকায় রোগীদের যাতায়াত এত কষ্ট হয় যা দেখার মত না। এই রাস্তাটাকি সরকারের কারণ নজরে আসে না বলে মন্তব্য করেন জুয়েল খান।