1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতা সরওয়ার আলমগীর ‘রাজনিতীবিদরা সাংবাদিকদেরকে কাছে নিরাপদ মনে করেন’

নুরুল আবছার নূরী:
  • Update Time : Sunday, May 25, 2025,
  • 247 Time View

নুরুল আবছার নূরী:

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোওয়ার আলমগীর বলেছেন, সাংবাদিকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাহসিকতার সাথে তারা জাতির সামনে সত্যটা তুলে ধরেছে। তবে কিছু কিছু সাংবাদিক ফ্যাসিস্ট হাসিনার দালালি করেছে। যারা তেলবাজি করেছে আজ তারা পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ তারা জাতিকে মুখ দেখাতে পারছে না।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় ফটিকছড়ি সরকারি কলেজ মার্কেটেস্থ ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা অতীতেও জাতির সামনে সত্যটা তুলে ধরেছে। আশা করবো বর্তমানেও যা সত্য তা তুলে ধরবেন। রাজনীতিবিদদের আস্থার ঠিকানা সাংবাদিক ও প্রেসক্লাব। রাজনীতিবিদরা সাংবাদিকদের কাছে নিরাপদ মনে করেন।

সাংবাদিকদের ফটিকছড়ির সমস্যা-সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আপনারা সম্ভাবনাময় ফটিকছড়ি নিয়ে বেশি বেশি লিখুন। পর্যটনের অপার সম্ভাবনাময় একটি উপজেলা এই ফটিকছড়ি। এখানে অনেক চা ও রাবারবাগান রয়েছে। এসব চা বাগানকে ঘিরে এখানে পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব। চা বাগান থাকার কারণে যদি হবিগঞ্জে পাঁচ তারকা হোটেল হতে পারে তাহলে ফটিকছড়িতে কেন হবে না? সাংবাদিকরা যদি এখানকার পর্যটনের সম্ভাবনাকে সংবাদপত্রে জোরালোভাবে তুলে ধরে তাহলে আমি মনে করি ফটিকছড়িতে এমন পাঁচ তারকা হোটেল গড়ে উঠবে।’

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক সোলাইমান আকাশ, সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ, ইকবাল হোসেন মঞ্জু, এনামুল হক, নুরুল আবছার নূরী, সালাহউদ্দিন জিকু, ইউসুফ আরফাত, ওবাইদুল আকবর রুবেল মো. জিপন উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ