1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

নীলফামারী ডিমলায় মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের উদ্যোগে দুটি মসজিদের শুভ উদ্বোধন

মোহাম্মদ আলী সানু:
  • Update Time : Saturday, May 24, 2025,
  • 225 Time View

মোহাম্মদ আলী সানু:

নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাওতারা ও খাগা খড়িবাড়ি ইউনিয়নে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় নির্মিত দুটি মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২৩ মে) ২০২৫, উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ আহমেদ ইশতিয়াক এবং মনিটরিং অফিসার ফারাবী আকাশ। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খগা খড়িবাড়ি বালিকা স্কুল পাড়া দারুণ সুন্না জামে মসজিদ এর খতিব মাওলানা রেদওয়ানুল করিব আছিউল, শিক্ষক বেলাল হোসেন,খাগা খড়িবাড়ি ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য তহিবর রহমান, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জুম্মার নামাজ শেষে নতুনভাবে নির্মিত মসজিদ দুটি নিয়ে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের পক্ষে আনুষ্ঠানিকভাবে মসজিদ দুটি উদ্বোধন ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্ট মসজিদ কমিটির কাছে তা হস্তান্তর করা হয়।

এই আয়োজনে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল ‘অভিযোগ প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা (CRM)’ সংক্রান্ত একটি ওরিয়েন্টেশন কর্মসূচি। স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের কার্যক্রমে দায়বদ্ধতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হয়।

এমন একটি মহতী উদ্যোগ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রমাণ করেছে—মানবিক উন্নয়ন ও ধর্মীয় সংস্কৃতির সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি টেকসই সমাজ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ