1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

গাইবান্ধায় সাবেক এম পি গিনি সহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Thursday, May 22, 2025,
  • 161 Time View

বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ বায়োজিদ বোস্তামি জীম (২৪) এর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

গাইবান্ধা থানায় দায়েরকৃত এজাহারে ৮৫ জন নামীয় এবং ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী বায়োজিদ অভিযোগে উল্লেখ করেন, ২০২৪ সালের ১৪ জুলাই দুপুরে তাকে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ থেকে জোরপূর্বক অপহরণ করে জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আসিফ সরকারের বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। পরে রাত ১০টার দিকে গলা চেপে হত্যার চেষ্টা চালানো হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে ৪ আগস্ট বেলা ২টার দিকে বায়োজিদকে গাইবান্ধা ডিসি অফিসের সামনে থেকে পুনরায় ধৃত করে পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে নিয়ে মারধর করা হয়। এসময় ৭০-৭৫টি রাবার বুলেট দিয়ে তার শরীরে গুলি ছোড়া হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। হামলার পর হামলাকারীরা “জয় বাংলা” শ্লোগান দিয়ে স্থান ত্যাগ করে।

এজাহারে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সাংসদ মাহাবুব আরা বেগম গিনি, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হিসেবে মোঃ মাসুদ মিয়া ও মোঃ জাহিদ হাসান জীবনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি’ শাহিনুর ইসলাম তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন মামলা আজ রুজু করা হয়েছে এবং আসামিদের ধরতে কাজ করছে সদর থানা পুলিশ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ