1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

চীর নিদ্রায় শায়িত হয়েছেন রাহিম ও সিজান

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2020,
  • 432 Time View
মোঃ নাঈম প্রধান :  চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১০ পূর্ব ফতেপুর ইউনিয়নাধীন লুধুয়া আহম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে অদ্য বাদ আছর একসাথে রাহিম ও সিজানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উভয়ের মরদেহ সমাহিত করা হয় লুধুয়া গোরস্থানে।
গতকাল ৩০/০৮/২০২০ রোজ রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে গজরা ইউনিয়নাধীন সোনামিয়া মার্কেট সংলগ্ন পন্যবাহী ফ্রেস কোম্পানির কভার্টভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন চালকের আসনে থাকা ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নাধীন লুধুয়া গ্রামের মানিক বেপারির ছোট ছেলে সিজান। একই বাইকে থাকা ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নাধীন নান্দুরকান্দি গ্রামের মোঃ হেলাল এর একমাত্র ছেলে রাহিম ঘটনাস্থল থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল নেয়ার পথে গত রাত ৯টা ১৫ মিনিটে (৩০/০৮/২০২০) ইন্তেকাল করেন।
আজ উভয় মরদেহের ময়নাতদন্ত শেষে মরহুমদের নিজ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সিজান লুধুয়া স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণী পর্যন্ত এবং রাহিম লুধুয়া স্কুল এন্ড কলেজে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করে স্নাতক প্রথমবর্ষে অধ্যয়নরত ছিলেন। হাজার মানুষের উপস্থিতির শেষ যাত্রার রাহিম ও সিজান হেরে গেছেন বেপরোয়া গতির কাছে।
দূর্ঘটনার পূর্বে তিনটি মোটর সাইকেল যোগে রাহিম ও সিজানরা আসছিলো গজরা বাজার হয়ে লুধুয়ার দিকে। দূর্ঘটনায় বাকি দুই মোটরসাইকেল ও আরোহী অক্ষত থাকলেও তিনটি বাইকের মাজখানে থাকা রাহিম ও সিজানের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে চলে যায় কভার্টভ্যানের চাকার তলে।
চলতিমাস শোকাবহ আগষ্টের ২০ তারিখে ষাটনল ইউনিয়নাধীন ইমামপুর গ্রামের বাদশা খানের মেজো ছেলে সালেহ আহমেদ দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নাধীন পদুয়া মাজার সংলগ্ন মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন।এভাবে তাজা কলিগুলো ফুটে উঠার আগে ঝড়ে যাওয়া মোটেও কাম্য নয়। অভিভাবক যারা আছেন তারা একটু সচেতন হোন, টাকা দিয়ে বাইক কিনে মৃত্যুকে কেন ঢেকে আনছেন? সন্তান পরিপক্ক বাইকচালক হলে এরপর তাকে সখের বাইক কিনে দিন।
কথিত ১০দিনের মধ্যে মতলব উত্তরে তিনজন ২০ বছর বয়সী নযোয়ানের বাইকের বেপরোয়া গতির কাছে বিদায়ে শোকাহত মতলববাসী।তাই আর যেন না যায় সড়কে কোন নযোয়ানের প্রাণ, সময় এসেছে, অভিভাবকদের সচেতন হওয়া এখনই প্রয়োজন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ