1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, চালক–আরোহী অক্ষত

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2020,
  • 220 Time View

অনলাইন ডেস্ক : চলন্ত ট্রেনের ধাক্কায় একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) লন্ডভন্ড হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভেতরে থাকা গাড়ির চালক ও মালিক অক্ষত আছেন। আজ রোববার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তাজপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও জয়পুরহাট রেলস্টেশন সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদরের ওয়াপদাপাড়া এলাকার প্রকৌশলী রইচ উদ্দিন ব্যক্তিগত গাড়ি নিয়ে তাজপুর রেলগেট এলাকায় তাঁর মুরগির খামার দেখতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁর ব্যক্তিগত কারে চড়ে বাসায় ফিরছিলেন। নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলপুর গ্রামের আলতাফ হোসেন ছিলেন চালকের আসনে। তাজপুর রেলগেট এলাকায় মোড় ঘোরানোর সময় গাড়িটি রেললাইনের ওপর উঠে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেনটি প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়।

রইচ উদ্দিন বলেন, ‘আমি কারের ভেতরে ছিলাম। চালক আলতাফ হোসেন মোড় ঘোরানোর সময় কারটি রেললাইনের ওপর উঠে যায়। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় কারটি লন্ডভন্ড হয়ে যায়। আমাদের দুজনকে কারের ভেতর থেকে অক্ষত অবস্থায় বের হতে দেখে লোকজন অবাক হয়েছেন।’ চালক আলতাফ হোসেন বলেন, ‘ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি যেভাবে লন্ডভন্ড হয়েছে, তাতে আমাদের বেঁচে থাকার কথা নয়। আল্লাহ আমাদের হেফাজত করেছেন।

জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার হাবিবুর রহমান জানান, রূপসা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি বলে জেনেছেন।

সূত্রঃ প্রথম আলো

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ