1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

মনে বিশ্বাস করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ, নেতৃত্ব শেখ হাসিনার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2020,
  • 223 Time View

অনলাইন ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মনে বিশ্বাস করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ, নেতৃত্ব শেখ হাসিনার। বঙ্গবন্ধু সাদা মনের মানুষের ছিলেন, ত্যাগী মানুষ ছিলেন, মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দেয়া মানুষ ছিলেন। তিনি বাঙালির অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি।

রবিবার পিরোজপুরের নাজিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে নাজিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে অন্তত উনিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে। তবু তিনি কীভাবে বাঙালির স্বার্থকতা আসবে, কীভাবে বাঙালির অর্থনৈতিক উন্নতি হবে, সমৃদ্ধি হবে, দারিদ্র্য থাকবে না, অনুন্নত অবস্থা থাকবে না, সে জন্য পরিশ্রম করছেন। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। না হলে আবার রাজাকার ও দুর্নীতিবাজরা আসবে, আবার সন্ত্রাস হবে, আবার টেন্ডারবাজী হবে। আমরা নিশ্চয়ই সেই অশান্তি আবার এ দেশে আসতে দিতে চাই না।

শ ম রেজাউল করিম বলেন, “পঁচাত্তর সালে আমরাই ক্ষমতায় ছিলাম। তবু ঘাতকরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে, নেতাদেরকে হত্যা করেছিলো। এই সময়েও যে ঘাতক বিভিন্ন জায়গায় নেই, একথা ভাবার কোনো কারণ নেই। ছদ্দবেশী, হাইব্রিড আর অতি উৎসাহীদের থেকে সতর্ক থাকতে হবে।”

নাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ও নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ