1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরগুনায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2020,
  • 208 Time View

অনলাইন ডেস্ক : বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া পাড়া গ্রামে ওয়াকফা জমি নিয়ে দু’পক্ষের মধ্য সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুত্বর আহত ৮ জনকে আমতলী স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, আমোদ আলী আকন নামের জনৈক ব্যক্তি ৩০ একর জমি ওয়াকফা করে যান। এই জমি দীর্ঘদিন ফকু আকন ও দুলাল আকন নামের একই বংশের দুজন ভোগ দখল করে আসছে। ওয়াকফা জমির মধ্য দুলাল আকন ও ইউসুফ আকন ৩একর জমি নিজেদের দাবী করে আসছে। একাধিক বৈঠক করেও নিজেদের মধ্য ফয়সালা করা সম্ভব হয়নি। রবিবার বেলা ১২ টার দিকে ফকু আকন জমিতে চাষ শুরু করলে ইউসুফ আকন ও দুলাল আকন লোকজন নিয়ে বাধা দেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্য সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। এদের সকলকে গ্রামবাসী উদ্বার করে আমতললী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে গুরুত্বর অবস্থায় ৮ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, জমি নিয়ে দুগ্রুপের মধ্য সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃ বিডি প্রতিদিন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ