রিপোর্টার : সোহেল রানা
ঢাকা: গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউস ঢাকা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থাসমূহ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
কাস্টমস সূত্রে জানা যায়, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৮০টি স্বর্ণের বারের ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।