1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ থেকে লাশ উদ্ধার

আজিম শেখ
  • Update Time : Monday, August 24, 2026,
  • 62 Time View

ফরিদপুর থেকে অপহৃত বিদেশফেরত যুবক আকাশ সরদারের (২১) অর্ধগলিত মরদেহ গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দান সংলগ্ন একটি ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ইজতেমা ময়দান সংলগ্ন ১৯ নম্বর টয়লেটের কাছে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ ফরিদপুর কোতোয়ালি থানার রহমত বেপারী পাড়া গ্রামের করিম সরদারের ছেলে।

পুলিশ সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, প্রায় তিন মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন আকাশ।দেশে ফিরে বেকার থাকার সুযোগে গত ২৭ জুলাই চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র তাকে টঙ্গীতে নিয়ে আসে। এরপর তার সন্ধান না পেয়ে অপহরণের অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন আকাশের বাবা করিম সরদার।
মামলায় মাজহারুল ইসলাম মিঠু (৩০), অপু মিয়া (২৫) ও সুমন মিয়া (৩৫)-এর নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

পরে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি মাজহারুল ইসলাম মিঠুকে রোববার (২৩ আগস্ট) টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মিঠুর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দান সংলগ্ন ড্রেন থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ