1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

শিবচরে মা-শিশু হত্যার ঘটনায় নদী থেকে এক বছরের শিশুর মরদেহ উদ্ধার

শিবচর (উপজেলা) প্রতিনিধি: সিয়াম মাদবর।
  • Update Time : Monday, August 24, 2026,
  • 37 Time View
মাদারীপুরের শিবচরের বাখেরকান্দিতে মা ও শিশু হত্যার ঘটনায় নিখোঁজ এক বছর বয়সী শিশু আবিরের মরদেহ আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিশু আবিরের পিতা শাহাবুদ্দিন হাওলাদার এবং মায়ের নাম শম্পা খাতুন। এর আগে গত ১৮ আগস্ট রাতে ঘাতক ফারুক শিশুটিকে আড়িয়াল খাঁ সেতুর ওপর থেকে নদে ফেলে দেয় বলে জানা গেছে। একই ঘটনায় শিশুটির মা শম্পা খাতুনকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই শিশুটিকে উদ্ধারে নদীতে খোঁজ চলছিল। অবশেষে ছয় দিন পর নিলখী এলাকায় নদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মা ও শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ