1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডিমলায় জমি দখলের চেষ্টার অভিযোগ ও প্রতিকার প্রার্থনা

মোহাম্মদ আলী সানু বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 64 Time View
উত্তর কাকড়া গ্রামের পল্লি চিকিৎসক আব্দুর রহমান, পিতা—মৃত মাহতাব উদ্দিন, দীর্ঘদিন ধরে জেল নং-৩৯, বিএস খতিয়ান নং-১১৩৯, এসএ খতিয়ান নং-৫০২৯-এর মোট ৩১ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
তিনি নিয়মিতভাবে ওই জমিতে চাষাবাদ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিষয়টি স্থানীয় গ্রামবাসীর কাছেও দীর্ঘদিনের জানা।
অভিযোগ রয়েছে, একই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে নিজামুদ্দিন ও সোনা মিয়া উক্ত জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তাদের একাধিকবার বলা হয়েছে, যদি তারা উক্ত জমির বৈধ মালিক হয়ে থাকেন, তাহলে মালিকানার স্বপক্ষে দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে। কিন্তু অভিযোগ অনুযায়ী, তারা কোনো বৈধ দলিলপত্র উপস্থাপন না করে গায়ের জোরে জমির ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
এ অবস্থায় আব্দুর রহমান সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা যাচাইয়ের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে, কারও বৈধ মালিকানা না থাকা সত্ত্বেও যদি জোরপূর্বক অন্যের জমি দখলের চেষ্টা করা হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে দায়ীদের শনাক্ত করে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
তিনি বলেন, জমি-জমা নিয়ে এ ধরনের বিরোধ ও জবরদখলের প্রবণতা বন্ধ করা না হলে সাধারণ শান্তিপ্রিয় মানুষ হয়রানি ও অশান্তির শিকার হতে পারেন। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ করে প্রকৃত মালিকের অধিকার নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ