1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

কচুয়ায় পুলিশের পৃথক অভিযানে ৮১৮ পিস ইয়াবা ও ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

ফারুক আহম্মেদ পাটোয়ারী-সিনিয়র স্টাফ রিপোর্টার
  • Update Time : Thursday, August 20, 2026,
  • 46 Time View

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া থানার পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত কচুয়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে থানার বিভিন্ন টিম পৃথক অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযান: ১৭ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের করইশ মৃধা বাড়ির জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মোঃ দাউদ হোসেন (৩০)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

দ্বিতীয় অভিযান: ১৮ আগস্ট রাত ৮টা ৫৫ মিনিটে শ্রীরামপুর সাকিনস্থ মানিক মেম্বারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মোঃ রিয়াদ (২৪)কে আটক করা হয়। তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

তৃতীয় অভিযান: ১৬ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে ১১ নম্বর গোহট দক্ষিণ পাড়াগাঁও এলাকার সেতুর ওপর কচুয়া-রহিমানগর সড়কে অভিযান চালিয়ে নিজাম উদ্দিন শুভ (২৬)কে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

চতুর্থ অভিযান: ১৮ আগস্ট বিকেল ৫টা ৪৫ মিনিটে ৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর এলাকায় শাহজালালের বসতঘরের সামনে অভিযান চালিয়ে মাহমুদা (৩৫)কে আটক করা হয়। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১০ হাজার টাকা।

পঞ্চম অভিযান:১৮ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে ১১ নম্বর গোহট দক্ষিণ ইউনিয়নের বলরা গ্রামের রিফুজি বাড়ির রফিকের বসতঘরে অভিযান চালিয়ে তানভীর (২৫)কে আটক করা হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ হাজার ৪০০ টাকা।

পুলিশ জানায়, আটক পাঁচজনের বিরুদ্ধে কচুয়া থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়।

আটক আসামিদের মধ্যে তানভীরকে ১৯ আগস্ট বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ