1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

শিবচরে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ, রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

মোঃ বিল্লাল হোসাইন শিবচর মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : Wednesday, August 19, 2026,
  • 59 Time View
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় কৃষিজমির পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।
স্থানীয়রা জানান, মরদেহটি দেখে আশপাশের অনেকেই ঘটনাস্থলে ছুটে আসেন। তবে উপস্থিত কেউই ওই নারীকে শনাক্ত করতে পারেননি। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, নিহত নারীর বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছর।
মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, নিহত নারী শিবচরের বাসিন্দা নাও হতে পারেন। অন্য কোনো স্থান থেকে তাকে হত্যা করে এখানে এনে ফেলে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। তবে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসী বলেন, শিবচরের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মরদেহ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্ত, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারেরও দাবি জানান তারা।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালানোর পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ