হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু করলো সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মহাসড়ক জুড়ে একদিনো মামলা ৪৫০ প্রায়।
হাইওয়ে পুলিশ সর্বাধুনিক এআই (Artificial Intelligence- কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ গত মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬), নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ যুগান্তকারী ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য জনাব শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির।
চালক চলন্ত গাড়িতে মোবাইল ফোন কথা বললেও সনাক্ত করা হয়ে যাবো এআই প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তিভিত্তিক এ প্রক্রিয়ায় আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার সাথে সাথে এর তথ্য সরাসরি বিআরটিএ (BRTA)-র ডেটাবেজে চলে যাবে। স্বয়ংক্রিয় সংকেতের মাধ্যমে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার বিবরণ নিশ্চিত করা হবে। প্রাপ্ত সংবাদের পর যানবাহনের মালিকগণ তাঁদের সুবিধা অনুযায়ী যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। এভাবে বারবার আইন লঙ্ঘন করার অপরাধ ঘটলে বিআরটিএ-র বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইতোমধ্যে ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। সর্বাধুনিক এ প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ওভারস্পিড, বিপজ্জনক ওভারটেকিং,। ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য করা, উল্টোপথে যানবাহন চালানো এবং অবৈধ পার্কিংসহ যেকোনো ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড ও শনাক্ত করা সম্ভব হবে।
আধুনিক ও যুগোপযোগী এ উদ্যোগকে সফল করতে পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। ব্যক্তি মালিক আনা, যাত্রী পরিবহন ও পণ্য বাহী পরিবহন মোটরসাইকেল সহ সকল ধরনের পরিবহনের গতি সীমা সীমাবদ্ধের অন্তর্ভুক্ত রয়েছে। মহাসড়ক জুড়ে নারায়ণগঞ্জ ও গজারিয়া সহ সকল মহাসড়কে ঢাকা চট্টগ্রাম এআই প্রযুক্তি ব্যবহার কার্যক্রম চালু হয়েছে। মহাসড়কে নিয়ম নীতি না মেনে রাস্তার উল্টো পথে যেকোন যানবাহন চলাচল করলে তাও সনাক্ত করা হবে। তিন চাক্কার পরিবহনের ক্ষেত্রেও রয়েছে কঠোর দিকনির্দেশনা আইন সম্বলিত ব্যবস্থা। নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও আসনের বিএনপির সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নান এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কর্মকর্তা সোনারগাঁ থানা পুলিশ তদন্ত কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নানের নেতৃত্বে থানা বিএনপির সাধারণ সম্পাদক সহ-সভাপ্রতি সিনিয়র সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সোনারগাঁও পৌরসভা সভাপতি, সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক সহ বহু নেতা কর্মীরা ও যুবদল স্বেচ্ছাসেবক দল তাঁতীদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।