1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসককে স্মারকলিপি

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি,
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 48 Time View
দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়।
এর আগে শহরের শহীদ মিনার সংলগ্ন জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। অন্যান্যদের মধ্যে সমিতির সাবেক সভাপতি মো. আবদুল্লাহ, দলিল লেখক আজগর আলী সরকার ও ডিমলা উপজেলার মাসুদ রানা বক্তব্য দেন।
স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, পাঁচ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কারও দলিল লেখার সুযোগ না দেওয়া, অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান বন্ধ রাখা, সরকারি খরচে বসার ব্যবস্থা ও নামাজের স্থান নির্ধারণ, দলিল লেখক কাউন্সিল গঠন এবং পেশাগত কারণে দলিল লেখকদের আসামি না করার দাবি জানানো হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী জানান, সাত দফা দাবি বাস্তবায়নে গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশে লিফলেট বিতরণ ও সমাবেশ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবিগুলো মেনে নিয়ে দলিল লেখকদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ