1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 41 Time View
নওগাঁর আত্রাইয়ে নদীর পানিতে ডুবে মো. ইশা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইশা উপজেলার বড়কালিকাপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে ইশা তার নানার বাড়ি উপজেলার দিঘা উত্তরপাড়া গ্রামে বেড়াতে আসে।
রোববার সকালে বাড়ির উত্তর পাশে নদীর পাশে খেলা করছিল খেলার এক পর্যায়ে সবার অজান্তে নদীর পানিতে শিশু ইশা পড়ে যায়।  দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজা খুঁজির একপর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুব আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। #
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ