1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

মৎস্যকে অর্থকরী ফসল হিসেবে গড়ে তুলতে হবে—সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 49 Time View

মৎস্যকে দেশের অন্যতম অর্থকরী ফসল হিসেবে গড়ে তুলতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আমাদের আলোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্য খাতকে আরও লাভজনক করতে হবে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক (স্থানীয় সরকার) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে মৎস্য খাতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দিনাজপুর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ